শর্তাবলী
সর্বশেষ আপডেট: সেপ্টেম্বর ২০২৬
আসপেক্ট সিরিজ ওয়েবসাইট (aspectseriesbd.com) ব্যবহার করে আপনি নিচের শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়ুন।
১. শর্তাবলী গ্রহণ
এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি স্বেচ্ছায় এই শর্তাবলী মেনে নিচ্ছেন। আপনি যদি শর্তাগুলোর সাথে একমত না হন, তবে ওয়েবসাইট ব্যবহার করবেন না।
২. অ্যাকাউন্ট ও নিবন্ধন
অর্ডার করার জন্য আপনাকে সঠিক তথ্য (নাম, ফোন নম্বর, বিভাগ) প্রদান করতে হবে। ভুল তথ্য দিলে অর্ডার বাতিল হতে পারে।
অ্যাকাউন্টের পাসওয়ার্ড সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার। অননুমোদিত ব্যবহারের জন্য আসপেক্ট সিরিজ দায়ী নয়।
৩. অর্ডার ও পেমেন্ট
অর্ডার সম্পন্ন হলে কনফার্মেশন বার্তা পাবেন। তবে স্টক না থাকলে বা অন্য কোনো কারিগরি সমস্যায় অর্ডার বাতিল হতে পারে।
বিকাশ, নগদ, কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট — যেকোনো পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন। অনলাইন পেমেন্ট সম্পন্ন না হলে অর্ডার কনফার্ম হবে না।
৪. ডেলিভারি
ঢাকার ভেতরে ১–২ দিন, ঢাকার বাইরে ২–৪ দিনে ডেলিভারি দেওয়ার চেষ্টা করা হয়। প্রাকৃতিক দুর্যোগ বা কুরিয়ার সমস্যায় সময় বেশি লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন ও পদ্ধতি অনুযায়ী প্রযোজ্য। কিছু বইয়ে ফ্রি ডেলিভারি থাকতে পারে।
৫. রিটার্ন ও রিফান্ড
পণ্য পেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো ত্রুটি পাওয়া গেলে রিটার্ন করা যাবে। প্রিন্টিং ত্রুটি, পৃষ্ঠা ছেঁড়া বা ভুল বই পেলে যোগাযোগ করুন।
ই-বুক বা ডিজিটাল কন্টেন্ট রিফান্ডযোগ্য নয়।
৬. কপিরাইট ও কন্টেন্ট
ওয়েবসাইটের সব কন্টেন্ট, বইয়ের কভার, প্রিভিউ ও লেখা আসপেক্ট সিরিজের কপিরাইটে সুরক্ষিত। অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ বা বিতরণ দণ্ডনীয় অপরাধ।
৭. শর্তাবলী পরিবর্তন
আসপেক্ট সিরিজ যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করতে পারে। পরিবর্তিত শর্ত ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর থেকে কার্যকর হবে।
৮. যোগাযোগ
যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন: aspectseries@gmail.com অথবা +880 1601-466200, +880 1976-466200।